সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিস্তারিত পড়ুন...

র‍্যাবের গাড়ি, প্রাক্তন জবি ছাত্রী ও ‘জিনের ভর’, সেই ঘটনায় যা সামনে এল

র‍্যাব ওই তরুণীকে আটক করতে গেলে খবর পেয়ে পুরান ঢাকার কলতাবাজার এলাকার মেসের সামনে জড়ো হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ৬ সেপ্টেম্বর ২০২৬

বর্ষার রুমমেট ও মেস ভবনের নিরাপত্তাকর্মী বলেন, সকাল পৌনে সাতটার দিকে এই মেসের সামনে যায় একটি মাইক্রোবাস। সেখানে তিন ব্যক্তি ছিলেন। তাঁদের পরনে র‍্যাবের পোশাক ছিল না। ওই তিন ব্যক্তি ভবনের নিরাপত্তাকর্মীকে নিয়ে মেসে যান এবং দরজা খুলতে বলেন। তবে মেসের বাসিন্দারা শুরুতে দরজা খোলেননি।
বিস্তারিত পড়ুন...

সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ছে, সরকারের যুক্তি কী, ঝুঁকি যেখানে

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক, দুই পরীক্ষারই নম্বরের মান বণ্টনে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার নম্বর বণ্টনে এই পরিবর্তন আনা হচ্ছে।
বিস্তারিত পড়ুন...

যেভাবে নস্টালজিয়া হয়ে ফিরে এল ৮০-র দশক

‘শূন্য’ ব্যান্ডের সদস্যরাও এআই দিয়ে তৈরি ছবিতে ফিরে গেলেন আশির দশকে

নিজের বর্তমান ছবি এআই দিয়ে বদলে করে তুলছেন আশির দশকের মতো; পোশাক, চুল, মেকআপ, গাড়ি, ঘরের সাজ, এমনকি পুরোনো ছবির দানাদার ভাবটুকু পর্যন্ত। সেপ্টেম্বরের শুরুতে জন্ম নেওয়া এই ট্রেন্ড কয়েক দিনেই ইনস্টাগ্রাম থেকে ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সাধারণ মানুষের সঙ্গে দেদার তারকারাও যোগ দিয়েছেন তাতে।
বিস্তারিত পড়ুন...

ইরানের হামলায় বদলে যাচ্ছে ২৫ বছরের হিসাব, মধ্যপ্রাচ্যে সেনা-ঘাঁটি কমাতে চায় যুক্তরাষ্ট্র

উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলির গ্রামাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে যৌথ টহলের সময় পাহারারত মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সেনা। ৮ ফেব্রুয়ারি, ২০২৪

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক স্থাপনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে পারলে আগামী বছর থেকেই সেনা ও সামরিক স্থাপনা কমানোর কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ছয়টি সূত্র জানিয়েছে। এ নিয়ে সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নীরবে আলোচনা করছেন বলেও সূত্রগুলো জানিয়েছে।
বিস্তারিত পড়ুন...