জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব, কুষ্টিয়ার ডিসিকে নারায়ণগঞ্জে বদলি

স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে আবু হেনা মোরশেদ জামানকে সরিয়ে গত অক্টোবরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার। এখন এই বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হলো।

এদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছে।