
ঢাকা কমার্স কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু মাসুদ বলেন, খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অপেক্ষাকৃত আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও মেধাবী হয়ে থাকে। তাই নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষাসফর ও বিভিন্ন দিবসে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংস্কৃতিমনা, সুস্থ ও সুন্দর নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে ঢাকা কমার্স কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের প্রথম অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য মো. শামসুল হুদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. ওয়ালী উল্ল্যাহ্। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা।