১০ মাসের সন্তান মাহাজবিকে বাঁচানো গেল না। তিন দিন আইসিইউতে চিকিৎসার পর হামে মৃত্যু হয় ছেলের। নাড়িছেঁড়া ধনের নিথর শরীরে মাথা ঠেকিয়ে কান্না যেন থামছে না মা শিউলি আক্তারের। গতকাল দুপুরে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের নিচতলায়

হাম: ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৫২। এ সময়ে ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা যায় এবং ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ২৯১ এবং হাম শনাক্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে।