পুরান ঢাকার ওয়াইজঘাটে ‘প্রদীপ ভান্ডার’ নামে আড়ত চালাতেন রণজিত ঘোষ। এই কার্ড ছিল তাঁর। এখন আর সেই আড়ত নেই। খোঁজও পাওয়া যাচ্ছে না রণজিত ঘোষের
পুরান ঢাকার ওয়াইজঘাটে ‘প্রদীপ ভান্ডার’ নামে আড়ত চালাতেন রণজিত ঘোষ। এই কার্ড ছিল তাঁর। এখন আর সেই আড়ত নেই। খোঁজও পাওয়া যাচ্ছে না রণজিত ঘোষের

হারানো পাওনাদারকে খুঁজছেন ছেলে

১৯৯৮ সালে পিরোজপুরের আবদুল খালেক শিকদার পুরান ঢাকার ব্যবসায়ী রণজিত ঘোষের কাছ থেকে ১০ হাজার টাকা ঋণ নেন, যা ২০১১ সালে তিনি মারা গেলেও শোধ হয়নি। ২৮ বছর পর, ৪৫ বছর বয়সী ছেলে কাঞ্চন শিকদার বাবার সেই অসমাপ্ত দায় শোধ করতে পাওনাদারকে খুঁজছেন। রণজিত ঘোষের ওয়াইজঘাটের ‘প্রদীপ ভান্ডার’ ১০ বছর আগে বন্ধ হয়ে যাওয়ায় তাঁর খোঁজ মিলছে না। কাঞ্চন বলেন, ‘বাবার দায়ডা শোধ করবার চাই।’