ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে সংস্থাটির এশিয়া–প্যাসিফিক গ্রুপের বিদায়ী চেয়ারম্যান ও ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫ অক্টোবর, ২০২৬

আইপিইউর এশিয়া–প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার বৈশ্বিক সংগঠন ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া–প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে তানজানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইপিইউর এশিয়া–প্যাসিফিক গ্রুপে সদস্য হিসেবে রয়েছে ৩৭টি দেশ।