
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকন্যার হাতে বাংলাদেশ নিরাপদ। প্রতিটি ধর্মের প্রতি তাঁর রয়েছে অগাধ আস্থা-শ্রদ্ধা। চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। এই ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।
আজ শনিবার নন্দনকানন তুলসীধামে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আ ম ম মিনহাজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, মো. নূর মোস্তফা ও রুমকি সেনগুপ্ত।
অনুপম দেবনাথের সঞ্চালনায় বক্তব্য দেন যোগেশ্বর চৌধুরী, লায়ন দুলাল দাশ, তুলসীধাম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন চৌধুরী, রাসলীলা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সোনারাম ধর, সাধারণ সম্পাদক হরিশংকর ধর প্রমুখ।
মহিবুল হাসান বলেন, ‘আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করব, একে অপরের উৎসবে শামিল হব। ধর্মতত্ত্বের দিক থেকে এই ঐক্য ধরে রাখতে হবে। সব ধর্মের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এটা দেশের গণতন্ত্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি—সবকিছুর পূর্বশর্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।