সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ জানুয়ারি, শুক্রবার। গতকাল প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শীতকাল ছোট হচ্ছে, ৭০ বছর পর কেমন হবে

শীত শেষ হয়ে আসছে। তাই অনেকেই তুলে রাখছেন গরম কাপড়
ছবি: প্রথম আলো

মাঘের শীতে বাঘ পালায়, এমন একটি কথা চালু আছে। এখন মাঘ মাস চলছে; কিন্তু সেই ‘বাঘ পালানো’ শীত কোথায়? নিকট–অতীতের কথা স্মরণ করে কেউ বলতেই পারেন, এই তো ডিসেম্বরের শেষ থেকে হাড়কাঁপানো শীত গেল। হ্যাঁ, শীত ছিল বটে; কিন্তু কয় দিন স্থায়ী ছিল? বিস্তারিত পড়ুন...

এবার এক দিনে সোনার দাম বাড়ল রেকর্ড ১৬ হাজার টাকা

সোনা

বৃহস্পতিবার আবার বেড়েছে সোনার দাম। বেড়েছে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮৬ হাজার টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি। বিস্তারিত পড়ুন...

‘গর্ত থেকে ছেলেটা মা মা বলে ডাকছিল’

চট্টগ্রামের রাউজানে গর্তে পড়ে নিহত শিশুর বাবা–মায়ের আহাজারি। আজ সকালে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে

‘প্রথম মেয়েসন্তান হওয়ার পাঁচ বছর পর ছেলেটির জন্ম হয়। ফুটফুটে ছেলেটাকে দেখে অপারেশনের কষ্ট ভুলে গিয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। আলেম হবে। সারাক্ষণ ছেলেটিকে আগলে রাখতাম। শুধু ১০ মিনিট চোখের আড়ালে ছিল। সেই ১০ মিনিটেই চিরজীবনের জন্য চোখের আড়ালে চলে গেল। লোকজনের চিৎকার শুনে ছুটে যাই। গর্তে পড়ে ভেতর থেকে ছেলেটা মা মা বলে ডাকছিল। আমি কিছুই করতে পারিনি। আমার বুকের ধন মেজবাহ এখন কবরে।’ বিস্তারিত পড়ুন...

হাসিনা বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেননি, জয়ের এই দাবি কতটা সত্য?

সজীব ওয়াজেদ জয়ের দাবি তাঁর মা শেখ হাসিনা কোনো হত্যার হুকুম দেননি।

আল-জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্চালক শ্রীনিবাসন জৈন একটি গুরুতর প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মুখোমুখি হন। প্রশ্নটি ছিল একটি ফাঁস হওয়া অডিও কথোপকথন নিয়ে। জয়ের দাবি, তাঁর মা কোনো হত্যার হুকুম দেননি; কিন্তু এই ফোন আলাপের রেকর্ড জয়ের দাবির বিপরীত। বিস্তারিত পড়ুন...

অরিজিৎ সিং এবার কী করবেন

অরিজিৎ সিং

খ্যাতির চূড়ায় থাকাকালে সিনেমার গান ছাড়ার ঘোষণা দিলেন অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে তাঁর আচমকা ঘোষণার পর থেকে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত পড়ুন...