মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপণ চেষ্টা করছি: সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিদ্যুৎ খাতে বিগত সময়ে রেখে যাওয়া বকেয়া এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে আমার জন্য কঠিন একটা অগ্নিপরীক্ষা। আমি চেষ্টা করছি, কীভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।’

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইকবাল হাসান মাহমুদ।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপণ চেষ্টা করছে। এটি টেকনিক্যাল জিনিস, দু-একটা ফল্টের কারণে বিদ্যুৎ যেতে পারে। তবে বেশির ভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে।’ তিনি বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য অগ্রাধিকার হচ্ছে রমজানটাকে ভালোভাবে চালানো। আর সামনের কৃষিসেচ মৌসুম ও গ্রীষ্মকাল সামাল দেওয়া। এটি যদিও কঠিন। কিন্তু আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপণ চেষ্টা করছি।’

দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জ পৌঁছালে জেলা বিএনপির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।