শুভ সকাল। আজ ৩১ ডিসেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্র গৃহীত হবে। বিস্তারিত পড়ুন...
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ নয়, আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে তারা। বিস্তারিত পড়ুন...
চিত্রনায়িকা অঞ্জনা রহমান ঢাকার একটি হাসপাতালে আট দিন ধরে চিকিৎসাধীন। প্রথমে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ২৪ বছর বয়সী ছেলে নিশাত রহমান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখিনি। কোনো দিন যে অসুস্থ হয়েছেন, এটাও মনে পড়ছে না।’ বিস্তারিত পড়ুন...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, তা নিয়ে বিএনপিসহ মূলধারার রাজনৈতিক দলগুলো এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না। এ বিষয়ে দলগুলোর কারও কারও মধ্যে প্রশ্ন উঠেছে। তারা মনে করছে, ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। বিস্তারিত পড়ুন...
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেট ভেঙেছে। টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন দর্শকেরা। গতকাল দুপুরে এমন হাঙ্গামা দিয়েই শুরু হয়েছে এবারের বিপিএল। তবে এই নেতিবাচকতা পেছনে ফেলে মাঠের ক্রিকেটটা সত্যিকার অর্থেই পেল অসাধারণ শুরু। কাগজ-কলমে এবারের দুর্বলতম দল দুর্বার রাজশাহী ১৯৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে। বিস্তারিত পড়ুন...