সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘আইসিইউতে যখন সিরিয়াল পাওয়া গেল, ততক্ষণে আমার গৌরী আর নাই’

হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। মহাখালী, ঢাকা, ২৮ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ

নাটোরের সোহাগ কুমার আর বন্দনা রানীর ঘরে প্রথম সন্তান এসেছিল মাত্র ছয় মাস আগে। ছোট্ট গৌরী—যার কান্না, হাসি আর নড়াচড়ায় ভরে উঠেছিল পুরো ঘর। কিন্তু সেই ঘরই এখন নিঃশব্দ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ঢোকার অপেক্ষায় থাকতে থাকতে একসময় থেমে যায় গৌরীর শ্বাস। ১৮ এপ্রিল হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় শিশুটির।

বিস্তারিত পড়ুন...

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড কীভাবে ঘটল, উঠে এল তদন্তকারীদের বর্ণনায়

(বাঁয়ের থেকে) জামিল আহমেদ লিমন, নাহিদা সুলতানা বৃষ্টি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যাকাণ্ডের ঘটনার রোমহর্ষ বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। ২৭ বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সবশেষ প্রায় দুই সপ্তাহ আগে দেখা গিয়েছিল। এক সপ্তাহ পর লিমনের মরদেহ পাওয়া যায়। বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের।

বিস্তারিত পড়ুন...

এই সময়ে এমন বৃষ্টি কেন

বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে। রাজধানীর আরামবাগ এলাকায়। ঢাকা, ২৯ এপ্রিল

বৃষ্টি শুধু রাজধানীতেই নয়, হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অফিস মঙ্গলবার সকালেই পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও হবে বলে জানায় তারা। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয় পূর্বাভাসে।

বিস্তারিত পড়ুন...

মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’

প্রতীকী ছবি

গুগল ম্যাপে বাংলাদেশ ও ভারত সীমান্তের দিকে তাকালে একটি দৃশ্য বিশেষ মনোযোগ কাড়ে। বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের ঠিক ওপারে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ে প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ একটি গাঢ় সবুজ অঞ্চল রয়েছে। এটি মূলত ঘন বনাঞ্চলে ঘেরা একটি পাহাড়ি ভূখণ্ড। পৃথিবীর অন্যতম আর্দ্র স্থান চেরাপুঞ্জি ও মৌসিনরাম সংরক্ষিত বনাঞ্চলও এই এলাকার অন্তর্ভুক্ত।

বিস্তারিত পড়ুন...

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের তিন পেসার, দুই ব্যাটসম্যানের

বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট নেন মোস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ দলের। একই সঙ্গে উন্নতি হয়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

বিস্তারিত পড়ুন...