বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সোনার বাংলা সাহিত্য পরিষদের ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ৮ কবি ও লেখক। গত বৃহস্পতিবার এ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর ও কথাসাহিত্যিক দীলতাজ রহমান পাচ্ছেন বিশেষ সম্মাননা। এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন গল্পকার ইলিয়াস ফারুকী, প্রাবন্ধিক মামুন রশীদ, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম ও কবি খান মুহাম্মদ রুমেল।
পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী বছরের ২৮ জানুয়ারি করা হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান।