সুইজারল্যান্ড সফরে সেনাবাহিনীপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন। আজ মঙ্গলবার ঢাকা ছেড়েছেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাবাহিনীপ্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনীপ্রধান আগামী রোববার সুইজারল্যান্ড ত্যাগ করবেন এবং মঙ্গলবার দেশে পৌঁছাবেন।