পঞ্চগড়ের পাথরশ্রমিক

উত্তরের জেলা পঞ্চগড়। জেলার মহানন্দা, করতোয়া, ডাহুক, বেড়ং, চাওয়াই, তালমা ও বুড়ি তিস্তাসহ বেশ কয়েকটি নদী থেকে পাথর ও বালু উত্তোলন করা হয়। প্রায় ২০ হাজার শ্রমিক এ কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ ছাড়া আরও ৩০ হাজার মানুষ বালু ও পাথর উত্তোলনসংক্রান্ত বিভিন্ন কাজে জড়িত। সম্প্রতি পঞ্চগড় জেলার ভজনপুর এলাকায় করতোয়া নদীতে পাথর উত্তোলন নিয়ে এবারের ছবির গল্প।

করতোয়া নদীতে পাথর ও বালু উত্তোলনের কাজ চলছে।
করতোয়া নদীতে পাথর ও বালু উত্তোলনের কাজ চলছে।
নদী থেকে বালু তুলছেন শ্রমিকেরা।
ছাঁকনি দিয়ে বালু থেকে পাথর আলাদা করা হচ্ছে।
ভজনপুর সেতুর নিচে করতোয়া নদীর একাংশে শ্রমিকেরা পাথর তুলছেন।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পাথর তোলার কাজ।
নদী থেকে পাথর তুলে এক জায়গায় জড়ো করছেন শ্রমিকেরা।
কাজের ফাঁকে নদীতেই গোসল সেরে নিচ্ছেন একজন শ্রমিক।
গোসল শেষে বাড়ি থেকে আনা খাবার খাবেন শ্রমিকেরা।
শ্রমিকদের পোশাক বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
স্তূপ করে রাখা পাথর ট্রাক্টর দিয়ে শহরে নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য।