
আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের চাহিদা বিবেচনায় বাজারে নতুন প্রিমিয়াম টাইলস ‘মেটাল ক্রোমা গোল্ড’ এনেছে আকিজ সিরামিকস। মেটালিক ফিনিশ, গোল্ডেন টোন এবং আলাদা সারফেস টেক্সচার এই টাইলসের প্রধান বৈশিষ্ট্য।
আলো পড়ার ধরন অনুযায়ী এর সারফেসে শেড ও টেক্সচারের ভিন্নতা দেখা যায়। ফলে ফ্লোরে তৈরি হয় বাড়তি গভীরতা এবং পুরো স্পেস পায় আধুনিক ও প্রিমিয়াম একটি লুক। প্রচলিত ফ্লোর টাইলসের তুলনায় এর মেটালিক আবহ ইন্টেরিয়রে যোগ করে ভিন্ন একটি ডিজাইন চরিত্র।
লিভিং রুম, ডাইনিং স্পেস, হোটেল লবি, শোরুম, করপোরেট রিসেপশনসহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় ব্যবহারের উপযোগী করে মেটাল ক্রোমা গোল্ড তৈরি করা হয়েছে। আধুনিক, মিনিমাল ও লাক্সারি ধাঁচের ইন্টেরিয়রের সঙ্গে এর রং ও ফিনিশ সহজে মানিয়ে যায়।
এক বিজ্ঞপ্তিতে আকিজ সিরামিকস জানিয়েছে, নতুন এই টাইলসের মাধ্যমে ফ্লোরিংয়ে আরও বৈচিত্র্যময় ডিজাইন অপশন যোগ করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে ফ্লোরকে শুধু ব্যবহারিক অংশ হিসেবে নয়, পুরো ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।