শুরু হচ্ছে পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবাভ অল’

শুরু হতে যাচ্ছে বার্জার নিবেদিত পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবাভ অল ২০২৩’
ছবি: সংগৃহীত

সপ্তমবারের মতো শুরু হতে যাচ্ছে বার্জার নিবেদিত পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ অ্যাবাভ অল ২০২৩’।

ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সির আয়োজনে ২৫ আগস্ট (শুক্রবার) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি।

শিক্ষার্থী, তরুণ পেশাদার এবং নতুন উদ্যোক্তাদের ক্যারিয়ারে উন্নতি এবং দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বৃহত্তম এবং প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে এবারের আয়োজনেও অনুপ্রেরণা, ক্ষমতায়ন এবং নেটওয়ার্কিংয়ের ওপর দেওয়া হবে বিশেষ গুরুত্ব। এ ছাড়া থাকবে গ্রামীণফোন একাডেমির লার্নিং সেশন, বিডিজবসের ক্যারিয়ার সেশন এবং দারাজ বাংলাদেশের মার্কেটিং সেশন।

এবারের আয়োজনে মূল বক্তা হিসেবে থাকবেন সংসদ সদস্য শেখ তন্ময়, রবি আজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক, ব্রিটিশ–আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেহজাদ মুনিম, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, নেস্‌লে বাংলাদেশ লিমিটেডের বিক্রয় পরিচালক সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, স্যার জন উইলসন স্কুলের অধ্যক্ষ সাবরিনা শহীদ, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিকস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জারা মাহবুব, চলচ্চিত্র অভিনেত্রী নাজিফা তুষি এবং অনলাইন কনটেন্ট নির্মাতা রাকিন আবসার। এ ছাড়া থাকবে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের পরিবেশনা।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করবেন ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সির চিফ ইন্সপাইরেশনাল অফিসার গোলাম সামদানি ডন।

এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আই।

আয়োজনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনসহ বিস্তারিত জানতে ভিজিট করুন ।