প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অনন্য উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে। এ সফর উপলক্ষে বাংলাদেশ ও জাপানের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য বর্তমানে একটি জাপানি প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করছে।

প্রতিনিধিদলটি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছে। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।