গাজামুখী জাহাজ কনশানস থেকে আলোকচিত্রী শহিদুল আলম ঢাকার সময় গতকাল বিকেল পাঁচটায় মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমরা এখন গাজা থেকে ৩৭০ নটিক্যাল মাইল (৬৮৫ কিলোমিটার) দূরে অবস্থান করছি। স্বাভাবিক সময় অনুযায়ী এক দিনের মধ্যে গাজা পৌঁছানোর কথা। কিন্তু আমাদের সঙ্গে আরও যে ছোট নৌযান আছে, তাদের আমরা ফেলে যেতে চাইছি না। এ কারণে আমাদের হয়তো আরেকটু সময় লাগবে।