বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন ও অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। প্রথম আলোর কার্যালয়, ঢাকা। ৩০ আগস্ট ২০২৬
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন ও অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। প্রথম আলোর কার্যালয়, ঢাকা। ৩০ আগস্ট ২০২৬

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার বিতরণ

ওয়ালটন–প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬–এর পুরস্কার হিসেবে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ নানা পুরস্কার পেয়েছেন বিজয়ীরা। মেগা কুইজে বিজয়ী ৪ জন এবং ১ম পর্ব থেকে ৪র্থ পর্ব পর্যন্ত বিজয়ী ১৬ জনের মধ্যে ১৪ জনের হাতে আজ রোববার পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় দুজন অনুপস্থিত ছিলেন।

আজ রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন ও অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক (সার্কুলেশন সেলস) অরূপ কুমার ঘোষ এবং উপমহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট) মোহাম্মদ হাসান তারেক।

বিশ্বকাপ ফুটবল চলাকালে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেগা কুইজের প্রথম পুরস্কার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) জিতেছেন চট্টগ্রামের অভিজিৎ চক্রবর্ত্তী। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘এর আগেও আমি বিভিন্ন কুইজে অংশ নিয়েছিলাম। তখন ছোটখাটো পুরস্কার পেয়েছিলাম। এবার প্রথম পুরস্কার পেলাম। সত্যিই অনেক আনন্দিত। যাঁরা এই কুইজের আয়োজন করেছেন, তাঁদের ধন্যবাদ।’

এ ছাড়া মেগা কুইজের আরও তিনজন বিজয়ীও অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন। তাঁরা হলেন চট্টগ্রামের ডা. আবরার মাসুদ (ফ্রিজ), ঢাকার আব্দুল (স্মার্ট টিভি) ও চট্টগ্রামের শারমিন (ওভেন)।

এ ছাড়া ১ম পর্বের কুইজের ঢাকার ৪ জন বিজয়ী সাবাহ্ বিন কামাল (ব্লেন্ডার), খায়রুন্নেছা (ইলেকট্রিক আয়রন), আব্দুল কাদের সরকার (টর্নেডো ফ্যান), সাথী (ফিচার ফোন)। ২য় পর্বের কুইজের ৪ জন বিজয়ী ঢাকার ফারহানা (ব্লেন্ডার), কুমিল্লার ইসমাইল (ইলেকট্রিক আয়রন ও টর্নেডো ফ্যান), ঢাকার দাদন (ওভেন)। ৩য় পর্বের ৪ জন বিজয়ী কুমিল্লার জান্নাত (ব্লেন্ডার), মো. আতাউর রহমান (ইলেকট্রিক আয়রন), ঢাকার খাদিজা (টর্নেডো ফ্যান), ঢাকার খাদিজা (ফিচার ফোন)। ৪র্থ পর্বের ৪ জন বিজয়ী কুমিল্লার ইসমাইল (ব্লেন্ডার), কুমিল্লার জেসমিন (ইলেকট্রিক আয়রন), ঢাকার পারুল আক্তার (টর্নেডো ফ্যান) ও বরিশালের মো. মারজান দেওয়ান (ফিচার ফোন)।