শুভ সকাল। আজ ২৭ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। বিস্তারিত পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা, দ্বিতীয় স্তরে পুলিশ ও তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। বিস্তারিত পড়ুন...
অনেক বাধাবিঘ্ন, হামলা ও হুমকি অগ্রাহ্য করে ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীসহ ছয় থানার লক্ষাধিক মানুষ দেশ-মানুষ-প্রকৃতি বাঁচাতে শান্তিপূর্ণ সমাবেশ থেকে মিছিল করছিলেন। তাঁদের ওপর তৎকালীন বিডিআর গুলিবর্ষণ করেছিল। গুলি ও ব্যাপক নির্যাতনে আন্দোলনকর্মী আমিন, তরিকুল ও সালেকিন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন দুই শতাধিক। ওই ঘটনায় আহত বাবলু রায় চিরস্থায়ী পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন। বিস্তারিত পড়ুন...
চীনের প্রেসিডেন্ট সি আগামী সপ্তাহে চীনে একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামে ২০-এর বেশি বিশ্বনেতাকে একত্র করবেন। এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ‘গ্লোবাল সাউথ’–এর শক্তি প্রদর্শনের একটি বড় মহড়া। একই সঙ্গে তা পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার রাশিয়াকে আরেকটি কূটনৈতিক সাফল্য অর্জনেও সাহায্য করবে।
বিস্তারিত পড়ুন...
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ২০১৫ সাল থেকে তৌহিদ আফ্রিদির পথচলা শুরু। পরের বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসেবে ভ্লগিং শুরু করেন। মাত্র এক বছরে পরিচিত বেড়ে যায়। একসময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন। এখন ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ৬৩ লাখ ছাড়িয়েছে। বিস্তারিত পড়ুন...