শুভ সকাল। আজ ৩ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সমবায় ব্যাংকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকেরা। গ্রাহকদের সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তাঁর নাম মহিউদ্দিন আহমেদ, যিনি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক।
বিস্তারিত পড়ুন...
মাহফুজ আলম ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অভ্যুত্থানের পরে ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত লিয়াজোঁ কমিটির তিনি ছিলেন সমন্বয়ক। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্রের এই স্নাতক ছিলেন রাজনৈতিক–বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে। ‘গুরুবার আড্ডা’ নামে এক পাঠচক্রের তিনি সংগঠক এবং পূর্বপক্ষ, রণপা ও সিনেযোগ পত্রিকার সম্পাদক। ছাত্রদের আন্দোলন এবং সামাজিক ও রাজনৈতিক রূপান্তরে তাদের ভাবনা নিয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো।
বিস্তারিত পড়ুন...
দেশের ৯৭ শতাংশ ভোটার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল। এই সরকারের মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়া উচিত বলে মনে করেন ৪৭ শতাংশ ভোটার। আর ৫৩ শতাংশ মনে করেন, এই সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত।
বিস্তারিত পড়ুন...
ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’ বিস্তারিত পড়ুন...
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৭ রান, বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারতে দুই ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে।
বিস্তারিত পড়ুন...