নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

এনএসইউর সিন্ডিকেট হলে বর্ষপূর্তি উদ্‌যাপনের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পলিটিক্যাল সাইন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধীনে পরিচালিত ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ প্রোগ্রামের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার এনএসইউর সিন্ডিকেট হলে বর্ষপূর্তি উদ্‌যাপনের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। আধুনিক প্রযুক্তিতে দক্ষ গণমাধ্যমকর্মী গড়ে তুলতে এনএসইউর দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি কৃষি বিষয়ে তাঁর বিখ্যাত টিভি প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কারিগরি অগ্রগতি এবং অত্যাধুনিক গবেষণাসহ বিভিন্ন বিষয়ে চতুর্থ শিল্প বিপ্লবে সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

এনএসইউর পলিটিক্যাল সাইন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ার ও বিশ্ববিদ্যালয়ের এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক সবাইকে স্বাগত জানিয়ে ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ প্রোগ্রামের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন। সহযোগী অধ্যাপক হারিসুর রহমান মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম প্রোগ্রামের বিগত বছরের যাত্রা তুলে ধরেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আবদুর রব খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহকারী অধ্যাপক সামিখশা কৈরালা, প্রোগ্রামের ফ্যাকাল্টি আসিফ বিন আলী। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহযোগী অধ্যাপক এবং এনএসইউর পাবলিক রিলেশনস অফিসের পরিচালক এস এম রেজওয়ান উল আলম। সবাইকে ধন্যবাদ জানান প্রোগ্রামের সহকারী অধ্যাপক তৌফিক ই এলাহী।