
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি। অভিনন্দনবার্তায় তিনি ‘কৌশলগত অংশীদারত্ব’–এর ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার ঢাকায় জাপান দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইছি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে দুই দেশের মধ্যে বিদ্যমান ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী।