ময়লা পানি থেকে নিজেকে রক্ষার চেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর। ঢাকা; ২৪ মার্চ ২০২৬
ময়লা পানি থেকে নিজেকে রক্ষার চেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর। ঢাকা; ২৪ মার্চ ২০২৬

মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে এক ব্যক্তি তাঁর গায়ে পেছন থেকে ময়লা পানি নিক্ষেপ করে। পুলিশ তাৎক্ষণিক ওই ব্যক্তিকে থামাতে ব্যর্থ হয়। মাসুদ চৌধুরীর বুলেট প্রুফ জ্যাকেটসহ হাত-গায়ে ময়লা পানি লাগে।