সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

মনসুর আব্বাস। ইসরায়েলের ‘ইউনাইটেড আরব লিস্ট’ বা ‘রাম’ নামে ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতা

ইসরায়েলের আসন্ন নির্বাচনের প্রচারণাগুলোর ওপর নজর রাখলেই যেকোনো সাধারণ মানুষের মনে হতে পারে দেশটির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি মনসুর আব্বাস। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় তাঁকে সেভাবেই তুলে ধরা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে

ভারতে সরকারপন্থী সংবাদমাধ্যমকে ব্যঙ্গ করে ‘গোদি মিডিয়া’ বলা হয়। বিক্ষোভকারীদের হাতে কয়েকটি ঘটনায় হেনস্তার শিকার হয়েছেন ‘গোদি মিডিয়া’র সাংবাদিকেরা।

বিক্ষোভকারীদের হাতে কয়েকটি ঘটনায় হেনস্তার শিকার হয়েছেন ‘গোদি মিডিয়া’র সাংবাদিকেরা। ভারতে বিজেপি সরকারপন্থী সংবাদমাধ্যমকে ব্যঙ্গ করে ‘গোদি মিডিয়া’ বলা হয়। এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। বিস্তারিত পড়ুন...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে আহত ২

টাইগার শ্রফ

মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার এ ঘটনায় তিনি অক্ষত আছেন। মুম্বাই পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টাইগারের শরীরে গুলি লাগেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন...

এখন জিম্বাবুয়েতেও কেন আটকে যাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে আউট হয়ে ফিরছেন তাওহিদ হৃদয়

২০১৪ থেকে ২০২১। আট বছরে ওয়ানডেতে ১৯ বার মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৯ ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ। একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তখন কী দাপটই না ছিল বাংলাদেশ ক্রিকেট দলের! বিস্তারিত পড়ুন...