শুভ সকাল। আজ ৬ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর এবং ১৭ মে ঈদুল আজহা হতে পারে। বিস্তারিত পড়ুন...
প্রেসিডেন্ট হওয়ামাত্র ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ আর জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো বলতে শুরু করলেন। কানাডীয়রা প্রথমে ভেবেছিলেন সাময়িক পাগলামো বা ঠাট্টা-মশকরা। ট্রুডো প্রধানমন্ত্রিত্ব ছাড়লেন, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন মার্ক কার্নি। ট্রাম্প বদলালেন না। বিস্তারিত পড়ুন...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ক্ষমতায় টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ল। একে তো নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন কট্টর ইহুদিবাদী জোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর আবার জোটের এক সঙ্গী জানিয়ে দিয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে সমর্থন জানাবে না তারা। বিস্তারিত পড়ুন...
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে রেকর্ড গড়া এক আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। বিস্তারিত পড়ুন...
বিটিএস কিংবা ব্ল্যাকপিংক বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার অনেক আগে দক্ষিণ কোরিয়ার সংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেন বোয়া। বিশেষ করে জাপানের সংগীতবাজারে তাঁর সাফল্য বদলে দিয়েছিল কে-পপের সম্ভাবনার হিসাব। ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে তিনি প্রমাণ করেন, দক্ষিণ কোরিয়ার একজন শিল্পীও জাপানের মতো প্রতিযোগিতাপূর্ণ বাজারে শীর্ষস্থান দখল করতে পারেন। বিস্তারিত পড়ুন...