শুভ সকাল। আজ ২৩ ডিসেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়াতে চার জোড়া ট্রেনের চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। চলাচলের পথ সীমিত করা হয়েছে এক জোড়া ট্রেনের। এসব ট্রেনের সব কটিই রাতে চলাচল করে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সংস্থাটির সেই অবস্থান অপরিবর্তিত আছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
বিস্তারিত পড়ুন...
রেলে নাশকতার ঘটনায় রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের আশপাশের এলাকা থেকে আটক নয়জনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব। শুক্রবার তাঁদের বিমানবন্দর থানায় হওয়া ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়ুন...
আওয়ামী লীগের নির্বাচনী ধ্বনি এখন চারদিকে। ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ কিংবা ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার’—রাজপথের নির্বাচনী মিছিলে এসব শুনি। ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে আটকে থাকি, ভাবি, কার সঙ্গে জিতবে এবার নৌকা, কে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে? বিস্তারিত পড়ুন...
অনেকক্ষণ রিং বাজার পর ফোন ধরলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা স্বপন কুমার নাথ। ঘরে নতুন অতিথি আসার খবর জানতে চাইলে চুপ করে ছিলেন কিছুক্ষণ। ‘ছেলে হয়েছে একটা,’ এটুকু বলতেই যেন ফোনের ওপারে বুক ফেটে যাচ্ছিল তাঁর।
বিস্তারিত পড়ুন...