মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার
মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার

মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট

ট্রাফিক আইন লঙ্ঘনকারী শনাক্তে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ১৮ জুলাই পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নেওয়া কয়েকটি সিদ্ধান্তের একটি মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানো। সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ডিএমপি ও বিআরটিএকে। ঢাকার বিভিন্ন সড়কে ব্যবহার করা এআই ক্যামেরায় মোটরসাইকেলের নম্বর সহজে শনাক্ত করতেই সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু প্রশ্নও দেখা দিয়েছে।