আটক নারীর মুখমণ্ডল থেকে কাপড় সরানোর চেষ্টায় ডিবি সদস্য
আটক নারীর মুখমণ্ডল থেকে কাপড় সরানোর চেষ্টায় ডিবি সদস্য

‘মুখ ঢাকবি না, মাইর হবে’

গত ১২ আগস্ট রাজধানীর আবদুল্লাহপুর নিউ রংধনু আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযানে আটক নারীদের মুখমণ্ডল জোর করে দেখানোর একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে পুলিশ সদস্যদের ‘মাস্ক খোল, ঢাকবি না, ঢাকলে কিন্তু মাইর হবে’ বলতে শোনা যায়। মানবাধিকারকর্মী ও আইনজীবীরা পুলিশের এ আচরণকে বেআইনি ও নাগরিক অধিকারের লঙ্ঘন বলছেন। ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির অভিযোগ অস্বীকার করেছেন।