সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় কে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ফাইল ছবি: বাসস

সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন...

ভিডিও ভাইরাল: গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল ইসি

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাঁর সংসদ সদস্য পদ থাকা নিয়ে এরপর আলোচনা শুরু হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, শুধু দলের বহিষ্কারের চিঠি দিয়ে সংসদ সদস্য পদ থাকা না–থাকার আলোচনা একটা বিতর্কিত বিষয়। বিস্তারিত পড়ুন...

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতে কী আছে, ইসরায়েল কেন উদ্বিগ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের সঙ্গে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে দুই দেশ। মার্কিন কর্মকর্তারা বলছেন, এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। বিস্তারিত পড়ুন...

গভীর রাতে যন্তর মন্তরে হুমা, দিল্লির আন্দোলনে শিক্ষার্থীদের পাশে সালমান, ইমরানরা

সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও একে একে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। কোলাজ

নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানাতে গভীর রাতে দিল্লির যন্তর মন্তরে যান বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও তাঁর ভাই প্রযোজক ও অভিনেতা সাকিব সালিম। আন্দোলনস্থলে তাঁদের উপস্থিতির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...

স্পেন–আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল আবার খেলানোর দাবিতে ৬২ হাজার সই সংগ্রহ

আর্জেন্টিনা ফুটবল দল। ফাইনালে স্পেনের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজনের দাবি তোলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। চেঞ্জ ডট ওআরজিতে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামের এক সমর্থক। গত রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদনটি করেন সানচেজ। বিস্তারিত পড়ুন...