শুভ সকাল। আজ ৩ জানুয়ারি, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে। এত দিন শীতাতপনিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হতো। সেটি বাড়িয়ে ১৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত পড়ুন...
এবারের শীতের মৌসুমে এতটা কুয়াশা আগে দেখা যায়নি। ডিসেম্বর মাসে তাপমাত্রা সেই মাত্রায় কমেনি, খুব ঘন কুয়াশাও দেখা যায়নি বেশি সময় ধরে। এর কারণ হলো, গত মাসে অন্তত তিনটি লঘুচাপ দেখা গেছে বঙ্গোপসাগরে। আর লঘুচাপের কারণে দিনের তাপমাত্রা গেছে বেড়ে। তাই শীতও ততটা পড়েনি। বিস্তারিত পড়ুন...
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
গত বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেনকে তিন সংস্করণের অধিনায়ক করার আগে মাঝে অল্প সময়ের জন্য সাকিবও একবার নিয়েছিলেন তিন সংস্করণের দায়িত্ব। তবে সাকিব-তামিম-সাকিব করে শেষ পর্যন্ত নাজমুল তিন সংস্করণের দায়িত্ব নেওয়ার পরই মনে হলো, এবার বুঝি অধিনায়কত্ব নিয়ে আলোচনায় বিরতি পড়ল। বিস্তারিত পড়ুন...
মিয়ানমারে সক্রিয় সব জাতিগত সশস্ত্র সংগঠনের মধ্যে আরাকান আর্মি মাত্র দুই দশকের মধ্যেই সবচেয়ে বড় ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। দক্ষিণ চিন রাজ্য, রাখাইন রাজ্যসহ আরাকানের একটি বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এলাকায় সংগঠনটি ইতিমধ্যে সামরিক জান্তার কাছ থেকে ১৩টি টাউনশিপ মুক্ত করেছে।
বিস্তারিত পড়ুন...