সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ সেপ্টেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট (নতুনভাবে শুরু করা) চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এই সম্পর্ক অতীতের ১৫ বছরের সম্পর্ক থেকে বের হয়ে নতুন দিকে যাবে। তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত। বহুপক্ষীয় সফর নয়। বিস্তারিত পড়ুন...

মৃত্যুর দুই দিন আগে ছবি পাঠিয়ে মাইদা বলেছিলেন, ‘আপা, ও আমাকে আজও মারছে’

আল মাইদা আক্তার (বাঁয়ে) ও মুক্তা ইসলাম

চামড়ার বেল্ট দিয়ে স্বামী পেটাচ্ছেন। পাশের কক্ষে সন্তানদের কান্নাকাটি। স্বামীর অভিযোগ অস্বীকার করেও মারের হাত থেকে নিস্তার পাচ্ছিলেন না। গত সপ্তাহে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ওই নারীর নাম মুক্তা ইসলাম। তাঁর মৃত্যুর পর এই ভিডিও সম্পর্কে জানা যায়। বিস্তারিত পড়ুন...

কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি বললেন, ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে আজ আদালতে তোলা হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

এক দেশ, বহু শক্তির লড়াই: ইয়েমেন কীভাবে বারবার যুদ্ধের আগুনে পুড়ছে

সংঘাতকবলিত দেশগুলোর সুরক্ষার দাবিতে ইয়েমেনের জাতীয় পতাকার আদলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে এক নারী। যুক্তরাজ্যের লন্ডনে, ৫ জুলাই ২০২০

বিস্তীর্ণ আরব উপত্যকার একেবারে দক্ষিণ–পশ্চিম কোণের দেশ ইয়েমেন। আয়তনে বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বড়। পাহাড় আর মরুভূমিঘেরা। দেশটিতে চার কোটির কিছু বেশি মানুষের বসবাস। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাজধানী সানা।
বিস্তারিত পড়ুন...

‘ওদের হয়তো এসব লিখে সংসার চলে’—বিচ্ছেদের গুঞ্জনে মৌসুমী

মৌসুমী ও ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানীর প্রেম-ভালোবাসার গল্প তিন দশক পেরিয়েও দর্শকের আগ্রহের বিষয়। ১৯৯৫ সালের ৪ মার্চ চুপিসারে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের দেড় বছর পর ২ আগস্ট সেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এরপর কেটে গেছে ৩১ বছর। দীর্ঘ এই সময়ে সংসার, সন্তান, অভিমান কিংবা বিচ্ছেদের গুঞ্জন—সবকিছু পেরিয়েও একসঙ্গে আছেন তাঁরা। সম্প্রতি সেই সম্পর্কের গল্প বলতে গিয়ে মৌসুমীর প্রতি নিজের ভালোবাসার কারণ জানিয়েছেন ওমর সানী। বিস্তারিত পড়ুন...