ডা. আব্দুন নূর তুষারের উপস্থাপনায় ৯ পর্বের ধারণকৃত অনুষ্ঠানটি আজ থেকে প্রচারিত হবে প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে
ডা. আব্দুন নূর তুষারের উপস্থাপনায় ৯ পর্বের ধারণকৃত অনুষ্ঠানটি আজ থেকে প্রচারিত হবে প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে

নির্বাচন উপলক্ষে প্রথম আলো ডটকমের আয়োজন ‘ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া’

দেশজুড়ে চলছে নির্বাচনের আমেজ। এ উপলক্ষে ভোটারদের ভাবনা, প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাঁদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে প্রথম আলো ডটকম আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া’।

অনুষ্ঠানে নির্বাচনের নানা দিক নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা উঠে আসবে। রাজনৈতিক বিশ্লেষক, বিনোদনজগতের তারকা এবং তরুণ বা নবীন ভোটার—প্রতি পর্বে তিনজন করে অতিথি অংশ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষক, বিনোদন জগতের তারকা এবং তরুণ বা নবীন ভোটার—প্রতি পর্বে তিনজন করে অতিথি অংশ নেবেন

নির্বাচন ঘিরে ভোটারদের প্রত্যাশা, নির্বাচনের ভাষা, নির্বাচনে নারী, এই নির্বাচন, সেই নির্বাচন, উৎসবের নির্বাচন, সোশ্যাল মিডিয়া কি নির্বাচনে প্রভাব ফেলে, গণমাধ্যমের কাছে প্রত্যাশা, প্রথম ভোট এবং ভোটের পরে বাংলাদেশ—এমন বিষয়ভিত্তিক আলোচনা হবে পর্বগুলোতে।

গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষারের উপস্থাপনায় ৯ পর্বের ধারণকৃত অনুষ্ঠানটি আজ থেকে প্রচারিত হবে প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।