সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ আগস্ট, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই চুক্তি করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা, ১০ আগস্ট
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তি সই করবে না। বৃহস্পতিবার বিকেলে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।

বিস্তারিত পড়ুন:

ইসলামী ব্যাংকের কোনো শাখা ঋণ দিতে পারবে না

ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা (ব্রাঞ্চ ম্যানেজার) আর কোনো ঋণ দিতে পারবেন না। এমনকি বিভাগীয় ও জোন প্রধানেরাও কোনো ঋণ অনুমোদন করতে পারবেন না। পাশাপাশি ঋণের সীমাও বাড়াতে পারবেন না তাঁরা। তবে কৃষি খাতে তাঁদের ঋণ দেওয়ার ক্ষমতা বহাল রাখা হয়েছে। ব্যাংকটির মোট ঋণের মাত্র ৩ শতাংশ দেওয়া হয়েছে কৃষিতে।

বিস্তারিত পড়ুন:

আইডিয়াল স্কুল: পরিচালনা কমিটির এক সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের মামলা, আসামি অধ্যক্ষও

মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) এক সদস্য ও অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ-ধর্ষণের সহায়তার অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে ৮ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলাটি নথিভুক্ত (রেকর্ড) হয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন মামলার বাদীর আইনজীবী ওমর ফারুক ফারুকী।

বিস্তারিত পড়ুন:

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম জং-উন, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান

গতকাল ৯ আগস্ট সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে অংশ নেন কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে সেনাবাহিনীকে আরও বেশি করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত পড়ুন:

আর্জেন্টিনায় জামালের ‘রহস্যময়’ ছবি

এই ছবিটি ব্যবহার করেই আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো জামাল ভূঁইয়ার আগমনী ঘোষণা দিয়েছিল। পরে অবশ্য টুইটারে সেই পোস্ট সরিয়ে ফেলে তারা

জামাল ভূঁইয়া এখন কোথায়? তিনি কি ডেনমার্কে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নাকি আর্জেন্টিনায় গেছেন? দুই দিন ধরেই গুঞ্জন—বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু জামাল নিজে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, তিনি কোথাও কোনো চুক্তি করেননি। এ মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।

বিস্তারিত পড়ুন: