মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন গতকাল মঙ্গলবার সুইস শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত হিউসগেন প্রধান উপদেষ্টাকে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মান শহর মিউনিখে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে তাঁরা জুলাই গণ-অভ্যুত্থান, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও অনলাইনে ভুল তথ্য প্রচার নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত হিউসগেন বলেন, ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করা হয়।

রাষ্ট্রদূত হিউসগেন পরামর্শ দেন, বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুকরণ করে একটি আইন প্রণয়ন করতে পারে, যাতে বিষয়বস্তু যাচাই করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের প্রয়োজন হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও যোগ দেন।