নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন ঘিরে ৩ দিন চলবে না মোটরসাইকেল

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার যানবাহন ইসির অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।