নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, এটি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকদের কাজ। এই ঘটনা বাংলাদেশে সহিংস রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।