সৌদি আরবের হায়ের কারাগার। ৬ জুলাই, ২০১৫
সৌদি আরবের হায়ের কারাগার। ৬ জুলাই, ২০১৫

নজরুল-সুইটির পর আরও ২০, ভাগ্য অনিশ্চিত

সৌদি আরবে ২২ বাংলাদেশি বন্দির ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও শাস্তির বিস্তারিত, যেমন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, জানাচ্ছে না দেশটির সরকার। নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকরের খবর ক্ষোভ তৈরি করলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ১৯ অক্টোবর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে সাজা জানতে চায়। কনস্যুলেট জানায়, এই অস্পষ্টতার কারণে দণ্ডিতদের কনস্যুলার সুবিধা, আইনি সহায়তা ও আপিলের সুযোগ নিশ্চিত করা যাচ্ছে না। হত্যা, মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে তারা আটক আছেন।