চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনার কেন্দ্রে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়। দেশের বৃহত্তম এই সমুদ্রবন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) সহ তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। শ্রমিক সংগঠন, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনগুলো এর বিরোধিতা করছে। তাদের মতে, এতে বন্দরের আর্থিক ক্ষতি ও শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে, সরকার বলছে, বিদেশি বিনিয়োগে বন্দরের সক্ষমতা বাড়বে।