আমার প্রিয় মুখ

আমার প্রিয় মুখ সরদার ফজলুল করিম
আমার প্রিয় মুখ
সরদার ফজলুল করিম

বাংলাদেশে সমাজ পরিবর্তনে এক শক্তিশালী চরিত্র সরদার ফজলুল করিম। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জেল খেটেছেন, পাকিস্তান আমলে নির্বাচিত হয়েছেন গণপরিষদের সদস্য। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই মনীষী আজীবন মগ্ন ছিলেন জ্ঞানের সাধনায়। সারা জীবন তিনি ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন অনেকের। তাঁদের কেউবা তাঁর স্বদেশের ও সমকালের প্রত্যক্ষ ব্যক্তি, যেমন রণেশ দাশগুপ্ত।

আবার কেউবা সক্রেটিস বা রুশোর মতো দেশ-কালের গণ্ডি ছাড়ানো স্মরণীয় ব্যক্তি। আজীবনের মানসসঙ্গী হিসেবে এসব ব্যক্তিকে নিয়ে সরদার ফজলুল করিম কথা বলেছেন, লিখে গেছেন প্রকাশিত লেখায় আর তাঁর ডায়েরিতে। সরদার ফজলুল করিমের ভাবনা, সংগ্রাম ও সাধনায় প্রভাব রেখেছেন—এমন প্রিয় ১৮ ব্যক্তিকে নিয়ে তাঁর লেখার সংকলন এ বই।

মতিউর রহমান সম্পাদিত প্রথমা প্রকাশন থেকে বের হওয়া বইটির দাম ২৯০ টাকা।  বইমেলায় বইটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন: ৬)।