চট্টগ্রামে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়
চট্টগ্রামে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিদেশি পিস্তলসহ মিয়ানমারের নাগরিক এক রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নির্ভানা আবাসিক এলাকার একটি ভবন থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. শহীদুল। তাঁকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ওই ভবনের নিরাপত্তা প্রহরী। অভিযানে থাকা সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, বিস্তারিত তথ্য থানায় নিলে জানা যাবে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তিনি ওই ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন বলে জানা গেছে। তাঁর কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ প্রথম আলোকে বলেন, অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনী মাঠে আছে।