
ইরানের চলমান গণ-আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন দেশের ৩৫ বিশিষ্ট নাগরিক। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ সংহতি প্রকাশ করেন। এতে অবিলম্বে ইরানের জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর চলমান রাষ্ট্রীয় দমনপীড়ন বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি এই আন্দোলনে সক্রিয় সমর্থন প্রদান ও রাজপথে সংহতি গড়ে তুলতে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য মানুষের প্রতি আহ্বান জানান বিবৃতিদাতারা।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানে দাবানলের মতো ছড়িয়ে পড়া নারীমুক্তি ও সরকারবিরোধী
পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ১৯৭৯-এর ইসলামি বিপ্লবের পর সরকার-প্রবর্তিত ভর্তুকি ও কল্যাণমূলক উদ্যোগ প্রত্যাহার ইরানের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ অবস্থায় ইরানের জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর চলমান সব রাষ্ট্রীয় দমনপীড়ন বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলনকারী সব কারাবন্দীর মুক্তি, মৃত্যুদণ্ড ও সাজা বন্ধের দাবি জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিদাতারা হলেন অধ্যাপক গীতি আরা নাসরিন, মোশরেফা মিশু, মির্জা তাসলিমা সুলতানা, রানী য়েন য়েন, আইনুন্নাহার সিদ্দিকা লিপি, নাজনীন শিফা, নাসরিন খন্দকার, সামিনা লুৎফা, শিল্পী বড়ুয়া, নাসরিন সিরাজ, তাসলিমা আখতার, বহ্নি শিখা জামালী, শম্পা বসু, সীমা দত্ত, জান্নাতুল মাওয়া, সায়েমা খাতুন, বীথি ঘোষ , সাদাফ নূর, হানা শামস আহমেদ, লায়লা পারভীন, তাহেরা বেগম জলি, শ্যামলী শীল, সুতপা বেদজ্ঞ, ইলিরা দেওয়ান, রোজিনা বেগম, মার্জিয়া রহমান, দীপ্তি দত্ত, সায়দিয়া গুলরুখ, মন্টি বৈষ্ণব, শবনম হাফিজ, আমিনা আক্তার, মুক্তা বাড়ৈ, আশরাফী নিতু, রেহনুমা আহমেদ ও জলি তালুকদার।
মাসা আমিনির মৃত্যুর কারণ জানাল ইরান সরকারআন্দোলনকে দমন করতে ইতিমধ্যে পাঁচ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫৭টি শিশু। ১৯ হাজারের বেশি আন্দোলনকারীকে কারাবন্দী করা হয়েছে। গণগ্রেপ্তারের পাশাপাশি নির্বিচার গুলি চালিয়ে প্রতিবাদকারীদের হত্যা, গুম ও মিথ্যা মামলা, একের পর এক আন্দোলনকারী বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করে জনগণকে ভীতসন্ত্রস্ত করা হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসক, সংগীতশিল্পীসহ বিভিন্ন পেশার ১৭ জন রয়েছেন।