
ঢাকার ব্যস্ত জীবনে বাজার করতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা এখন অতীত হতে চলেছে। জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ফুডি’ এবার নিয়ে এল অত্যাধুনিক অনলাইন গ্রোসারি ডেলিভারি সেবা ফুডিমার্ট , যা মাত্র ১৫ মিনিটের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য। ফুডি অ্যাপটিতে লগইন করে মার্ট ট্যাবে ক্লিক করেই জানতে পারবেন আপনার বা আপনার প্রিয়জনদের লোকেশনে সেবাটি প্রযোজ্য কি না।
যেভাবে কাজ করবে ফুডিমার্ট
ফুডিমার্টের সবচেয়ে বড় আকর্ষণীয় সুবিধা হলো এর তাৎক্ষণিক ডেলিভারির সুবিধা ও প্রিমিয়াম কিছু অফার। নির্দিষ্ট জোন ও এলাকাভেদে মাত্র ১৫ মিনিটের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সার্ভিসটি গড়ে তুলেছে আধুনিক মেগা ডার্ক স্টোর ও সেন্ট্রাল ওয়্যারহাউস অবকাঠামো। এই ডার্ক স্টোরগুলো থেকে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য রয়েছে বিশেষভাবে পরিকল্পিত শেলফ, যেখানে সব সময় ১০ হাজারের বেশি এসকিইউ পণ্য মজুত থাকবে।
প্রাথমিকভাবে ঢাকার ১৪টি জোনে সেবা চালু আছে। গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, আফতাবনগর, বনশ্রী, মগবাজার, বেইলি রোড, শান্তিনগর, সাঁতারকুল, নিকেতন, খিলগাঁও, রামপুরা ও মহাখালী ডিওএইচএসসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো এই সেবার আওতায় থাকবে। পর্যায়ক্রমে শিগগিরই যুক্ত হবে খিলক্ষেত, নিকুঞ্জ, গ্রিন রোড, কলাবাগান, মোহাম্মদপুর, মহানগর, ওয়ারী ও লালবাগ। ঢাকার বাইরেও চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে শিগগিরই এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে ফুডিমার্টের।
১০ হাজার ৫০০ জনের বেশি রেজিস্টার্ড রাইডার ফুডির সঙ্গে নিবন্ধিত আছেন, যাঁরা গ্রাহকদের ঠিকানায় ফুডিমার্ট থেকে খাবারের পাশাপাশি মুদিপণ্য পৌঁছে দেওয়ার কাজ করবেন।
আকর্ষণীয় অফার
ফুডিমার্টের যাত্রা শুরু উপলক্ষে থাকছে বিশেষ অফার। দুই হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে পাওয়া যাবে দারুণ কিছু আইটেম নিয়ে গড়া একটি আকর্ষণীয় গিফট বক্স ফ্রি। এ ছাড়া সীমিত সময়ের অফারে রয়েছে ফ্রি ডেলিভারি এবং ফুডিফ্রেশের ১২টি ডিম মিলবে মাত্র ৯৯ টাকায়। সেই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরি, যেমন ক্লিনিং, ডেইরি ও ফ্রোজেন মিটে আছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।
এবারের পয়লা বৈশাখ আরও আনন্দময় করে তুলতে ফুডিমার্ট নিয়ে এসেছে বিশেষ বৈশাখী অফার। উৎসবের আমেজে ঘরে বসেই অর্ডার করুন আপনার পছন্দের পণ্য, আর নববর্ষের আনন্দ উদ্যাপন করুন ঝামেলামুক্তভাবে।
স্থানীয় অর্থনীতিতে প্রভাব
ফুডিমার্টের আগমন দেশের অনলাইন গ্রোসারি বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। হাজারও রাইডারের কর্মসংস্থান ও স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে প্রচলিত মুদিদোকান ও অন্যান্য ই–কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে তীব্র প্রতিযোগিতার আভাসও স্পষ্ট।
দেশীয় ব্র্যান্ডের বিশ্বাস
ফুডি মূলত একটি দেশীয় উদ্যোগ, যা বাংলাদেশের গ্রাহকদের চাহিদা বুঝে সেবা দিয়ে আসছে। দেশীয় প্রযুক্তি, লজিস্টিকস ও অপারেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে আরও বেশি বিশ্বস্ততা অর্জনের লক্ষ্য নিয়েছে। লম্বা লাইনে দাঁড়ানো নয়, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি নয়, এখন শুধু অ্যাপে অর্ডার করুন আর পেয়ে যান তাজা গ্রোসারি আপনার দোরগোড়ায়, দিন–রাত ২৪ ঘণ্টা যেকোনো সময়ে। ফুডিমার্ট বলছে, বাজার করার অভিজ্ঞতাই বদলে দিতে এসেছে তারা। ফুডি অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে।