শুভ সকাল। আজ ২৪ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রংপুর নগরের কামালকাছনা এলাকার মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তাঁরা। রোববার পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিস্তারিত পড়ুন...
মন্ত্রিসভায় রদবদল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ এটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত ছয় মাসের কর্মমূল্যায়নের প্রাথমিক ফল হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে কয়েকটি শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বণ্টন ও রাজনৈতিক সমন্বয়ের উদ্যোগ হিসেবে দেখছেন। এর মধ্যেই আবার মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন...
উপহার হিসেবে কুয়েত সরকারকে ২০ টন মাছ পাঠানোর কথা ছিল সরকারের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে তা নিতে পারেনি কুয়েত সরকার। চার মাস অপেক্ষার পর এখন সেই মাছ নিলামে তোলা হচ্ছে। মাছের মধ্যে আছে ১০ টন গলদা চিংড়ি এবং ৫ টন করে বাগদা চিংড়ি ও রুপচাঁদা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই নিলাম ডেকেছে। বিস্তারিত পড়ুন...
মুসলমানদের কাছে মক্কা যেকোনো শহরের চেয়ে অনেক বেশি কিছু। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শাসকেরা যে এ শহরকে সামরিক চুক্তি স্বাক্ষরের জায়গা হিসেবে বেছে নিয়েছে, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। এমনকি চুক্তিবদ্ধ হওয়ার জন্য শুক্রবারকে বেছে নেওয়াও একই বিবেচনায় গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন...
টেস্টে এই প্রথম দুই দিনে হারল বাংলাদেশ, যা ইতিহাসে দুই দিনে শেষ হওয়া ২৮তম টেস্ট। এগুলোর সর্বশেষ তিনটিই অস্ট্রেলিয়ায় গত ১০ মাসে হয়েছে। ম্যাকাইয়ের আগে সর্বশেষ অ্যাশেজের দুই ম্যাচ, যার প্রথমটিতে অস্ট্রেলিয়া এবং পরেরটিতে ইংল্যান্ড জেতে। বিস্তারিত পড়ুন...