
আগামী আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ প্রকল্প চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবারের সভায় এই সিদ্ধান্ত হয়। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড ইস্যু করা হবে; ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার ও আগামী জুনের মধ্যে ২ লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রবাসীরা এই কার্ডে লাউঞ্জ, টিকিট-হোটেল ডিসকাউন্ট এবং পুনর্বাসন ও আর্থিক প্রণোদনা পাবেন। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার।