
সংবাদমাধ্যমের বড় বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’-এ একটি তৃতীয় পুরস্কার ও দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রথম আলো। গতকাল বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) জার্মানির বার্লিন শহরের টিপি অ্যাম কান্সলারট থিয়েটারে গণমাধ্যমের বিশ্ব কংগ্রেসের সমাপনী সন্ধ্যায় এই পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয়।