
চলতি পথে নাগরিকদের দেহ, মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা-পোস্ট পুলিশের তল্লাশি করে দেখাটা দেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ বলেন, মুঠোফোনের মাধ্যমে মানুষের নিত্যদিনের যোগাযোগ ঘটে। তথ্য সংরক্ষণ ও নানান ব্যক্তিগত গোপনীয় তথ্য থাকে মুঠোফোনে। ফলে মুঠোফোন তল্লাশির নামে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অনুমোদন নেই সংবিধান ও প্রচলিত আইনে।’