
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৬ শিশু। হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৭০২ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে ওই তিন শিশু মারা যায়। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬০ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ১১ শিশু।
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ হাজার ৪৯১ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৯ হাজার ৭৬২ জন।