
বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও ভারতের জিএলএ ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে এখন থেকে দুটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিভিন্ন আয়োজন ও গবেষণা প্রকল্পের ব্যবস্থা করতে পারবে। এ ছাড়া জিএলএ ইউনিভার্সিটি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় ইন্টার্নশিপ ও চাকুরির ক্ষেত্রে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবে।
গত বৃহস্পতিবার ঢাকায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল লাইস এম এস হক এবং জিএলএ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ফাল্গুনী গুপ্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপদেষ্টা মেজর জেনারেল (অব) কাজী আশফাক আহমেদ, রেজিস্ট্রার মো. রুহুল আমীন এবং জিএলএ ইউনিভার্সিটির অধ্যাপক আশিশ শর্মা প্রমুখ।
উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জিএলএ ইউনিভার্সিটি। এই সমঝোতা চুক্তির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জিএলএ ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনে বিভিন্ন প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফারসহ ডক্টরেট ডিগ্রি অর্জনে ভূমিকা রাখবে।