ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি পেলেন মাহীয়ুল ইসলাম ও আহমেদ রশিদ

মাহীয়ুল ইসলাম ও আহমেদ রশিদ
ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশিদ জয় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। এ পদোন্নতি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহীয়ুল ইসলাম ২০১৯ সালের ডিসেম্বরে ব্র্যাক ব্যাংকে হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে যোগ দেন। ২৫ বছরের ক্যারিয়ারে বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দুই দশকের বেশি কর্মরত ছিলেন তিনি।

আহমেদ রশিদ জয় ২০১৯ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। তিনি ইস্টার্ণ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২৫ বছরের বেশি সময় ধরে কর্মজীবনে তিনি আইএফসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে কাজ করেছেন। বিজ্ঞপ্তি